× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রী সেজে ইজিবাইক নিয়ে উধাও

পথে বসলো শিশু সিয়ামের পরিবার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২২:৩২ পিএম

পথে বসলো শিশু সিয়ামের পরিবার

জ্যৈষ্ঠের তপ্ত দুপুর। কালীগঞ্জ শহরের জনতা মোড়ে মানুষের ব্যস্ত চলাচলের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পেলেন পথচারীরা। রাস্তার পাশে শুয়ে কান্নায় ভেঙে পড়েছে ১১ বছর বয়সী শিশু সিয়াম আহমেদ।

তার আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ। কাছে গিয়ে জানা যায়, প্রতারণার শিকার হয়ে বাবার একমাত্র উপার্জনের অবলম্বন ব্যাটারিচালিত ইজিবাইকটি হারিয়েছে সে।
সিয়াম ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুনের ছেলে। অসুস্থ ও প্যারালাইসড বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চালাতে স্কুলের বইখাতা ছেড়ে এক  মাস ধরে সে ইজিবাইক চালাচ্ছে।

শনিবার (২৩ মে) সকালে ঝিনাইদহ শহর থেকে দুই যাত্রীকে নিয়ে লাউদিয়া এলাকায় যায় সিয়াম। সেখানে পৌঁছানোর পর যাত্রীরা জানায়, তারা নলডাঙ্গা হয়ে লিচু কিনতে যাবে। পরে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে একজন যাত্রী নিচে নেমে যায়। এ সময় সিয়াম পানি খেতে গেলে অপর ব্যক্তি ইজিবাইকটি সাইড করে রাখার কথা বলে নিয়ে পালিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে সিয়াম বলে, বাবার চিকিৎসা আর সংসার চালানোর জন্য গাড়ি চালাই। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হতো। এখন গাড়িটাই নেই, আমরা কীভাবে চলব জানি না।
ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। বাবার চিকিৎসা, সংসারের ব্যয় এবং ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়া, সবকিছু নিয়েই এখন গভীর অনিশ্চয়তায় তারা।
ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে সিয়ামকে জানানো হয়, সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবককে সঙ্গে নিয়ে লিখিত অভিযোগ দিতে হবে। শিশুটির অসহায় কান্না দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে কিছু আর্থিক সহায়তাও করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। এত কম বয়সে ইজিবাইক চালানো ঝুঁকিপূর্ণ। লিখিত অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা