× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাকসামে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২২:৩০ পিএম

অনুষ্ঠানে অধ্যাপক দিলীপ মজুমদারকে গুণিজন সন্মাননা ক্রেষ্ট প্রদান করছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্ঠানে অধ্যাপক দিলীপ মজুমদারকে গুণিজন সন্মাননা ক্রেষ্ট প্রদান করছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার লাকসামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা অডিটোরিয়ামে লাকসাম সুর সাধনা সংগীত একাডেমি ও দুপচর সংগীত একাডেমির যৌথভাবে  শুক্রবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উচ্চাঙ্গ ও রবীন্দ্রসংগীত শিল্পী, কুমিল্লা সংগীত একাডেমির অধ্যক্ষ অধ্যাপক দিলীপ মজুমদার, দুপচর সংগীত একাডেমির সভাপতি সঞ্জিব বড়য়া, সুর সাধনা সংগীত একাডেমির সভাপতি সুমন দেবনাথ এবং সাংবাদিক ও আলোকচিত্রী শ্যামল বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, সহ-সভাপতি বিভোর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা। 

অনুষ্ঠানে সংগঠন দুইটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

লাকসাম সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সংগীতশিল্পী লিটন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠন দুটির শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, নৃত্য ও একক অভিনয় পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনায় হলভর্তি দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় অতিথিরা শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা