× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতারা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২২:২৮ পিএম

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতারা

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা। শনিবার (২৩ মে) বেলা ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

এসময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি এ ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবাব সদস্য মোশারফ হোসেন কুস্তি, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা