× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

মধুখালি (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২২:২৬ পিএম

মাদক ও বাল্যবিবাহ রোধে অংশীজনদের সাথে সচেতনতামূলক সভা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

মাদক ও বাল্যবিবাহ রোধে অংশীজনদের সাথে সচেতনতামূলক সভা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ রোধে অংশীজনদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুর ইউনিয়নের টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ইলিয়াস মোল্লা। 

আরও বক্তব্য দেন- মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মালেক তালুকদার প্রমূখ। 

এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ছাত্র-শিক্ষক, অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা