× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই পক্ষের বিরোধে সড়ক সংস্কার বন্ধ, মীমাংসার চেষ্টায় ইউএনও

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২১:৪৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২১:৪৪ পিএম

দুই পক্ষের বিরোধে সড়ক সংস্কার বন্ধ, মীমাংসার চেষ্টায় ইউএনও

জামালপুরের দেওয়ানগঞ্জে স্থানীয় দুই পক্ষের বিরোধে দীর্ঘদিন  কাঠারবিল-সানান্দবাড়ী সড়কের সকাল বাজার অংশের সংস্কার কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কাঠারবিল-সানান্দবাড়ী সড়কের বিরোধপূর্ণ অংশটি পরিদর্শন শেষে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের উপস্থিততে সড়কের এক অংশে ঘর নির্মাণ করে সৃষ্টি করা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

জানা যায়, কাঠারবিল-সানান্দবাড়ী সড়কের সকাল বাজার অংশে প্রায় ৭০ মিটার জায়গা নিয়ে স্থানীয় হাসান গ্রুপ ও আমজাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুদিন আগে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলেও দুই পক্ষের বিরোধের কারণে সড়কের সকাল বাজার অংশে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সড়ক নির্মাণকে কেন্দ্র করে হাসান গ্রুপ ও আমজাদ গ্রুপের মধ্যে মতবিরোধ চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ নিরসনে ইতিবাচক অগ্রগতি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, দুপক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। সড়কের এক অংশে ঘর নির্মাণ করা পক্ষটি স্বেচ্ছায় ঘর অপসারণ করেছে। আশা করছি, দ্রুতই এ বিষয়ে সমাধান হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা