× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ডায়াবেটিক সমিতির কমিটি বিলুপ্ত, তত্ত্বাবধায়ক কমিটি গঠন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২১:১৫ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২১:৩৫ পিএম

জয়পুরহাটে ডায়াবেটিক সমিতি ভবন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটে ডায়াবেটিক সমিতি ভবন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংস্থার কার্যক্রম পরিচালনা এবং আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে জেলা সমাজসেবা কার্যালয়।

আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত: প্রতিমন্ত্রী

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ মো. সালেকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।  বৃহস্পতিবার (২১ মে) স্বাক্ষরিত আদেশটি ওইদিন বিকেল থেকে এই আদেশ কার্যকর হয়েছে জানান এই কর্মকর্তা।

শনিবার (২৩ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সমাজসেবার এই কর্মকর্তা।

নতুন গঠিত এই তত্ত্বাবধায়ক কমিটিতে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক, জেলা সমবায় কর্মকর্তাকে সদস্য এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসারকে (রেজিস্ট্রেশন) সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, ডায়াবেটিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ ২১ সদস্যের হওয়ার কথা থাকলেও ২০২৫-২০২৭ মেয়াদের কমিটিতে ২৫ জন রাখা হয়। এছাড়া নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে এডহক কমিটি গঠন না করে সাধারণ সম্পাদক নিজেই তফসিল ঘোষণা করেন। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এর আগে একটি তদন্ত কমিটিও তাদের প্রতিবেদনে এই কমিটি গঠনতন্ত্র অনুযায়ী হয়নি বলে উল্লেখ করে। এরই প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর ৯ এর ১ ও ২ ধারায় বর্তমান কমিটি বাতিল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, এই তত্ত্বাবধায়ক বডি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। অন্তর্বর্তীকালীন সময়ে তারা সমিতির কোনো স্থায়ী সম্পদ কেনাবেচা বা ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবেন না। তবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও বিদ্যুৎ বিলের মতো জরুরি খরচ মেটাতে পারবেন।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ারুল হক বলেন, এটি এক তরফাভাবে করা হয়েছে। সরকারি কোন নিয়মকানুন মানা হয়নি। আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

নতুন গঠিত তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম বলেন, চিঠি পেয়েছি, তবে দায়িত্ব বুঝে নেইনি। আমরা আগামীকাল (রবিবার) বসবো এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা