রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ২১:০৮ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ২১:৩৯ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি যাকাত ফান্ড থেকে অসহায়, দরিদ্র ও এতিমদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের আওতায় ১৫ জন উপকারভোগীর মাঝে ৯৬ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: কোরবানির সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ |
শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউসার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা,
উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পান্না আক্তারসহ
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানায়, সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের
অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও এতিম মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত
থাকবে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান
সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।