× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:৫৫ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২১:৪১ পিএম

সোনারগাঁ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনারগাঁ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে শনিবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন।

মামলায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নুর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা