বিশ্বনাথ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:৫১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ২০:৫৫ পিএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভা এলাকায় অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার মোট ১ হাজার ৫শ ৪৯টি পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) সকাল ১০টায়
বিশ্বনাথ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। সকাল থেকে শুরু
হয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৫ দশমিক ৪৯ মেট্রিক
টন চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম,
ট্যাগ অফিসার যাদব আচার্য্য, সহকারী প্রকৌশলী মনির উদ্দিন, কর আদায়কারী মো. মুহিবুল
হাসান, সহকারী কর আদায়কারী মো. নাজির হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. মোতালিব হোসেন,
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান এবং পৌরকার্য সহকারী
জগন্নাথ সাহাসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী,
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম
বেগসহ সাংবাদিকরা।
উপস্থিত বক্তারা বলেন,
সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি অসচ্ছল পরিবারের ঈদের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে।