× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষেতলালে শয়নকক্ষে ঝুলছিল যুবকের মরদেহ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২০:৫৪ পিএম

জয়- ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়- ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীঙ্গগা ইউনিয়নের দাশড়া ফকিরপাড়া গ্রামে জয় (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জয় ওই গ্রামের কাঠ ব্যবসায়ী ফেরদৌসের ছেলে।

আরও পড়ুন: ফেসবুকে আবেঘন স্ট্যাটাস, হাসপাতালে মৃত্যু ধনাঢ্য ব্যবসায়ীর

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জয়কে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  জয় লেখাপড়া ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা