শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:৩৯ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ২০:৫২ পিএম
শ্রীপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার শ্রীপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার অনিক (১৯), নয়ন শেখ (১৯) ও রানা বিশ্বাস (২০)। তবে মামলার প্রধান আসামি মো. সৌরভ (২১) ও হুসাইন (২০) এখনো পলাতক রয়েছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার উল্লেখ করা হয়, গত ৪ মে পূর্বপরিচয়ের সূত্র ধরে শ্রীপুর টেম্পোস্ট্যান্ড এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে তাকে একটি মাছের ঘের সংলগ্ন কলাবাগানে নিয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করা হয় এবং পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।