× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:১৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২০:৩৬ পিএম

শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৃথক  স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়ন ও পৌর শহরে শনিবার এ মৃত্যুর ঘটনা ঘটে।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পুকুরের পাশে খেলছিল। খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভেসে উঠতে দেখে।

তাৎক্ষণিক পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিকেল ৪টার দিকে পৌর শহরের সোনা মিয়া সড়কের বাসিন্দা মো. ইদ্রিস আলীর আড়াই বছরের শিশুকন্যা জামিনা ফেরদাউস জারা খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। 

স্থানীয়রা, ইদ্রিস আলীর শিশুকন্যা জামিনা বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলছিল। অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এলাকার অন্য এক শিশু বিষয়টি দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। 

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাকে উদ্ধার করে।

তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, “সকালে ও বিকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যান”।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, “খেলতে গিয়ে শিশুরা পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা