× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:৪৫ পিএম

 ঝিনাইদহ সদর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ সদর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা দায়ের হয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, “এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে”।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা বেআইনিভাবে একত্রিত হয়ে ছাত্রদল নেতাকর্মী ও বাদীর ওপর হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এর আগে একই ঘটনায় শুক্রবার রাতে ছাত্রদলের ৮ নেতা ও অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা। ওই মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা