সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:৩৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ১৯:৪৬ পিএম
ঈদুল আযহার সময় সাটুরিয়ার কোনো যানবাহনে ডিজে পার্টি হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি শনিবার (২৩ মে) সকালে সাটুরিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন সদস্যদের বক্তব্যের উত্তরে সাটুরিয়া
উপজেলার ইউএনও আরও বলেন, সাটুরিয়ার বিভিন্ন গ্রামে যে টং বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা
আড্ডা দেন। তা আজ থেকেই অপসরারণ করা শুরু হবে। ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক
প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবৈধ বালু, মাটি উত্তোলনে ইতোমধ্যে দেড় লাখ
টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, সাটুরিয়া বাসস্ট্যান্ড ও বালিয়াটি জমিদার
বাড়িতে যানজট ঠেকাতে পুলিশ ও গ্রামপুলিশ মোতায়েন রয়েছে।
এ সময় আরও বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির
আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, আবুল বাশার সরকার, যুবদলের আহ্বায়ক
মুহাম্মদ আমীর হামজা, সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, বালিয়াটি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, ফুকুরহাটি ই্উনিয়নের চেয়ারম্যান
জিয়াউর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।