কেরানীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:৩১ পিএম
অভিযুক্ত শাহ পরানকে আটক করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০।
দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শাহ পরান পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। ধর্ষণ চেষ্টার সময় এক অটোরিকশাচালক ঘটনাটি দেখতে পায়। তৎক্ষণাৎ তিনি চিৎকার করে লোক জড়ো করে। পরবর্তীতে লোকজন ধর্ষককে গণধোলাই দিলে খবর পেয়ে র্যাব এসে তাকে আটক করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আসামী র্যাবের হেফাজতে আছে। তবে আমরা এ ঘটনায় আইনানুগ কার্যক্রম শুরু করে দিয়েছি”।