× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় চামড়া সংরক্ষণ ও পশু জবাই প্রশিক্ষণ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:২০ পিএম

নওগাঁয় চামড়া সংরক্ষণ ও পশু জবাই প্রশিক্ষণ

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত পশু জবাই নিশ্চিত করতে নওগাঁয় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তাই কোরবানির পরপরই নির্ধারিত নিয়মে চামড়ায় লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। 

কর্মসূচিতে নওগাঁ পৌরসভার প্রশাসক এটিএম মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদসহ বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা