কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:১০ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংড়া ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার শিকিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম, সলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতা, মৎস্যচাষি ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত শেষে এমপি এসএম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সব খাল খননের উদ্যোগ নিয়েছে।
এর আগে উপজেলার শিকিরবাজারের কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কারিং) উদ্বোধন করেন এমপি এসএম জিলানী।