কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:০৩ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে কোরবানির পশু জবাই, লবণ প্রয়োগ ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন।
আয়োজিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মাংস ব্যবস্যায়ী, মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপারগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, চামড়া ছাড়ানোর সময় করণীয়, লবণ প্রয়োগের নিয়ম এবং চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।