× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে কর্মশালা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৮:৫৫ পিএম

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে কর্মশালা

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শনিবার (২৩ মে) গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আয়োজন করা হয় কর্মশালার। উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালায় অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।

সভায় উপজেলা ইউএনও মিলন সাহার সভাপতিত্বে বক্তৃতা দেন দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ আরও অনেকে। ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। গ্রাম আদালত স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। কিন্তু তথ্যের অভাব এবং প্রচারণার ঘাটতির কারণে অনেকেই এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্মশালায় বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছেÑ প্রচার কার্যক্রম জোরদার করা, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং গণমাধ্যমকে আরও সম্পৃক্ত করা। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে এমন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা