× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৮:৩৪ পিএম

গ্রেপ্তার আওয়ামী লীগের ছয় নেতাকর্মী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার আওয়ামী লীগের ছয় নেতাকর্মী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎​নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকালে এ সব তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন হাজীগঞ্জ এম সার্কেস এলাকার তৈয়ব আলী সর্দারের ছেলে মো. মনির হোসেন (৪৮), হাজীগঞ্জ আইটি স্কুল সংলগ্ন এলাকার মৃত মনু বেপারীর ছেলে মো. বজলু (৪৫), শরীয়তপুর জেলার সখিপুর থানার চরবাঘা বকাউল কান্দি এলাকার মৃত ছামেদ গাজীর ছেলে মো. আফজাল মিস্ত্রী (৪৫), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আদুরভিটি এলাকার সিরাজুল দর্জির ছেলে মেহেদী দর্জি (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সিকিরচর এলাকার মৃত বাবুল প্রধানের ছেলে খোরশেদ আলম অপু (৩৬) এবং একই এলাকার মৃত আহাম্মদ উল্লাহ সরকারের ছেলে মো. সোহেল সরকার (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ দিকে গ্রেপ্তার মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও মতলব উত্তর থানায় একটি মামলা চলমান রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা