× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুই নারী আহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৮:১৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ১৮:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও  আহত হয়েছেন দুই নারী।

উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মহব্বত খা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির ধানের খলায় ধান শুকানোর কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান গুছিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে আকস্মিক বজ্রাঘাতে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় আরও আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬) এবং মর্জিনা (৫০) নামে আরও এক নারী। পরে আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তারা পর্যবেক্ষণে রয়েছেন।

অষ্টগ্রাম থানার ওসি মো. রোকনুজ্জামান বলেন, “নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা