চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৮:০৯ পিএম
নিহত মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ তাসনিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে।
উপজেলার আনসার ক্যাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) ও একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। এর মধ্যে শাহাদাত উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানা অফিছার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে”।