× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ: ভিকটিমকে দেখতে হাসপাতালে ডিসি, এসপি ও ইউএনও

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:৪৮ পিএম

ভিকটিমকে দেখতে হাসপাতালে ডিসি, এসপি ও ইউএনও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভিকটিমকে দেখতে হাসপাতালে ডিসি, এসপি ও ইউএনও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়েজ উদ্দিন।

ফতুল্লা মডেল থানায় পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার সকালে কথা বলেন তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন তারা।

এদিকে এ ঘটনায় জড়িত অপর আসামি সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মূল অভিযুক্ত হিরুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

জেলা প্রশাসক ডিসি রায়হান কবির বলেন, “এটি একটি ন্যক্কারজনক ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে”।

শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনে জেলা প্রশাসন পাশে আছে জানিয়ে ডিসি বলেন, “সমাজে এ ধরনের অপরাধের ব্যাপারে সচেতন হতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এ ছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, অভিযুক্ত হিরু হাসপাতালে পুলিশের পাহারায় আছেন। গ্রেপ্তার হওয়া অপর আসামি সোহেলকে জিজ্ঞাসাবাদসহ মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত প্রক্রিয়া করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা