× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতৃমৃত্যু-মুক্ত ঝালকাঠি গড়তে সেমিনার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:৩০ পিএম

মাতৃমৃত্যু-মুক্ত ঝালকাঠি গড়তে সেমিনার

ঝালকাঠিতে সমন্বিত ডিজিটাল প্লাটফর্ম ও অংশীদারত্বমূলক উদ্যোগের মাধ্যমে জেলাকে মাতৃমৃত্যু-মুক্ত করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রোগ্রামের পিএডি কনসালটেন্ট মোহাম্মদ আব্দুর রহিম।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে গর্ভবতী মায়েদের ট্র্যাকিং ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সব সরকারি ও বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা