নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:২২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ১৮:৫০ পিএম
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
পিরোজপুর নেছারাবাদে ডোবার পানিতে ডুবে সার্থক সূতার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দৈহারী ইউনিয়নের ৬
নম্বর ওয়ার্ডে শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
সার্থক ওই এলাকার সৌরভ সুতারের
ছেলে।
পারিবারের কয়েকজন সদস্য জানান,
শনিবার দুপুরে ঘরের ভেতর খেলা করছিল সার্থক। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে ঘর থেকে
বের হয়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায়
শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্র
(ওসি) মেহেদী হাসান বলেন, “বিষয়টি এখনো আমাদের জানা নেই। যেহেতু পানিতে ডুবে মৃত্যু
হয়েছে, পরিবারের কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”