× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ১১৫ জনের নামে মামলা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ১৬:১৮ পিএম

ঝিনাইদহে শুক্রবার হামলার শিকার হয়ে থানায় যান  নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে শুক্রবার হামলার শিকার হয়ে থানায় যান নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। 

ঝিনাইদহ সদর থানায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা মামলাটি দায়ের করেন। 

আরও পড়ুন: ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

মামলায় ঝিনাইদহ জেলা ও ইবি ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্যতম আসামিরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদু।

‎এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ‎এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

‎হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, মামলা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা