× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৫:০৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ১৬:১৮ পিএম

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

উপজেলার হারিসদ্দার সিরিঞ্জ ফ্যাক্টরির সামনে শনিবার সকাল ছয়টায় এবং অপর ঘটনাটি ঘটেছে একইদিন সকাল সাতটায় পৌরসভা ডাকবাংলার সামনে।

নিহতদের একজন হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র গ্রামের মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫)। তবে  নিহত যুবকের (৩২) পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীেরা জানান, উপজেলার হাড়ি সরদার এলাকায় শনিবার ভোরে সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার কাজে যোগদানের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে পান্না আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলেও জানান তারা।

অপরদিকে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকবাংলা এলাকায় সকাল সাত ঘটিকায় সময়  ভবঘুরে (৩৫) এক যুবককে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন জানান,  আহত ওই নারী ও পুরুষ হাসপাতলে আনার পূর্বেই মারা গেছেন।

এ বিষয়ে এসআই নাজিম আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এবং পান্না বেগমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গিয়েছে। এসব ঘটনায় দুটি মামলাই প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা