× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে শ্রীপুরের নেতা-কর্মীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১১:৫০ এএম

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে শ্রীপুরের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে শ্রীপুরের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিএন্ডবি বাজারে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে  তিন শতাধিক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান করছেন।

শনিবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মহাসড়কের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা আসছেন। উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতা-কর্মীদেরকে শুভেচ্ছা জানান।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন।”

শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার বেপারী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড দিয়ে দেশের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা