× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ‍্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল‍্যাণ মন্ত্রী

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:৫৭ পিএম

বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

‎দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎শুক্রবার (২২ মে) বিকেলে পাঁচতলা ভিত বিশিষ্ট দুইতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, এলজিইডি প্রকৌশলী আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সুধীজনেরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা