মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:৪৫ পিএম
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
মেহেরপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯ টায় মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন মেহেরপুর সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং শোভন মেহেরপুর উপজেলার খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে শোভন ও নয়ন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলা ভর্তি একটি ট্রাকের সাথে সজরে ধাক্কা মারে। এই ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়।
পরে তাদের স্থানীয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু্ই জনকেই মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে।