× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে সরকারবিরোধী বৈঠকের সময় গ্রেপ্তার ১০

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:৪৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ২২:৪৬ পিএম

কোতোয়ালি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোতোয়ালি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন ভূঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

বরিশালের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সরকারবিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পালিয়ে যান।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার জব্দ করা হয়েছে। মামলা করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা