বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:২৩ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ২২:২৯ পিএম
পুলিশ হেফাজতে আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ওসি মারুফ হোসেন শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, স্বামী বাড়িতে না থাকায় গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন শ্বশুর। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
শার্শা থানার এসআই আনিসুর রহমান জানান, তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।