× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের একদিন পর দর্জির মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:০৮ পিএম

নিখোঁজের একদিন পর দর্জির মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক দর্জির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের কালিমন্দির সংলগ্ন একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল কুমার ঘোষ জামিরা গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জি মেকানিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তার স্ত্রী রুপা ঘোষ, দুই মেয়ে কোয়েল ও কথাকে সঙ্গে নিয়ে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার দুপুরে এলাকার মাসুম নামে এক ব্যক্তি ওই মন্দিরের পাশে তাল কাটার জন্য গাছে ওঠেন। এ সময় গাছ থেকে তিনি নিচে একটি মোবাইল ফোনের রিংটোন বাজার শব্দ শুনতে পান। উৎসুক হয়ে গাছ থেকে নেমে খালের পাড়ে গিয়ে তিনি একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং চৌগাছা থানা পুলিশকে খবর দেন। পরে নিখোঁজ কাজলের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা