সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:৫৯ পিএম
হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জ সদর উপজেলার বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামেনে পর্তুগাল প্রবাসী ও তার মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের সদর উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছেন পর্তুগাল প্রবাসী জিয়াউল হক।
সুনামগঞ্জ সদর উপজেলার বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে তাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
প্রবাসী জিয়াউল হক বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাকে হেলিকপ্টারে চড়ানো। আমার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি মাকে ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে নিয়ে এসেছি। এতে আমার মা খুব আনন্দিত। মায়ের আনন্দে আমি ও আমার পরিবারের সবাই আনন্দিত”।

প্রবাসী ছেলের এমন ব্যতিক্রমী আয়োজনে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। হেলিকপ্টারটি এক নজর দেখতে এবং মা-ছেলেকে স্বাগত জানাতে বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমাতে থাকেন আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ। হেলিকপ্টার অবতরণকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড় সামলাতে মাঠে মোতায়েন ছিল পুলিশ।