× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:৫১ পিএম

অভিযুক্ত মনির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত মনির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় খলিলুর রহমান (৬৫) নামের এক ব্যক্তিক কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে মিনার (৩৬)।

চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার এলাকায়  শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীরকুম বাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। এ সময় তার ছেলে মিনার ধারালো অস্ত্র নিয়ে খলিলুরের ওপর হামলা চালান। এতে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহত খলিলুর রহমানের বড় ছেলে মোহাম্মদ ছাদেক দাবি করেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। তার মাদকাসক্ত ভাইকে ৫০ হাজার টাকার লোভ দেখিয়ে বাবা খলিলুরকে হত্যা করায় প্রতিবেশীরা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ইতোমধ্যে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা