× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:২৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ২১:৫৫ পিএম

নিহত শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ।

নিহত শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার হাজীবাড়ীতে শুক্রবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ। তাদের মধ্যে লাবিব ওয়াদি সোপানের বাড়ি মুন্সীগঞ্জে এবং আজওয়াত তওসিফের বাড়ি ঢাকায় বলে জানা গেছে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন।  তাদের মধ্যে ৬ থেকে ৭ জন পুকুরে গোসল করতে নামেন। অন্যরা পুকুরপাড়ে অবস্থান করছিলেন।

একপর্যায়ে লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ পানিতে ডুবে নিখোঁজ হন। বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, কয়েক বন্ধু মুন্সিগঞ্জের আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসে গোসল করতে নামে।  এর মধ্যে পানিতে ডুবে দুই বন্ধু মারা যায়। মৃতদের একজন সাঁতার জানতেন। আরেকজন সাঁতার জানতেন কিনা জানা যায়নি।

ইতোমধ্যে মরদেহ দুটির  সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

নানা বাড়িতে এসে লাশ হলো লাবিব:

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে লাবিব মায়ের সঙ্গে  এক সপ্তাহ আগে নানা বাড়িতে বেড়াতে আসে।

স্বজন কাওসার হোসেন জানান, শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় ছোট্ট লাবিব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা