× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ধর্ষণচেষ্টার শিকার শিশুকে হাসপাতালে দেখতে গিয়ে যা বললেন ডিসি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মে ২০২৬ ২০:৪১ পিএম

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম শহরের বাকলিয়ায় ধর্ষণচেষ্টার শিকার চার বছরের এক শিশুকে দেখতে হাসপাতালে গিয়ে সমাজে মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

তিনি বলেছেন, “ঘটনা ঘটার পর শুধু প্রতিবাদ করলেই হবে না, অপরাধ ঘটার আগেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে”। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখেতে গিয়ে শুক্রবার এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “এই নিষ্ঠুর ঘটনার বিচার নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব”।

তিনি বলেন, “শিশুটি শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আমারও একটি মেয়ে আছে। মেয়েটিকে আমি দেখেছি একদম ফুলের মতো একটি শিশু, বয়স মাত্র চার বছর”।

ডিসি বলেন, “এ ধরনের ঘটনায় অনেক সময় একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

তিনি আরও বলেন, “অপরাধীদের ধরতে বা শাস্তির আওতায় আনতে বিশেষায়িত বাহিনী কাজ করে। কিন্তু সমাজে যারা মানুষরূপী শয়তান হয়ে বাস করছে, তাদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে”।

জেলা প্রশাসক বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। সামাজিক সচেতনতা ছাড়া পরিবর্তন আসবে না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে”।

তিনি বলেন, যে সাংবাদিক ভাইয়েরা ঘটনাটি কাভার করতে গিয়েছেন, তারা তো কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাহলে তারা কেন আহত হবেন? তিনি জানান, আহত দুই সাংবাদিকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা