× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:৪৮ পিএম

অভিযুক্ত পারভেজ ওরফে বাক্কাইয়া।

অভিযুক্ত পারভেজ ওরফে বাক্কাইয়া।

কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে; এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার এর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দায়ের করা এজাহারটি পুলিশ মামলা হিসেবে নথিভূক্ত করেছে।

অভিযুক্ত যুবক পারভেজ ওরফে বাক্কাইয়া (২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানা সংলগ্ন তবালছড়ি মসজিদ কলোনির মোহাম্মদ বাবলুর ছেলে। বর্তমানে সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুল্লাপাড়া এলাকায় নানার বাড়ীতে থাকতো।

ভুক্তভোগী শিশু ওই একই এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

এজাহারের বরাতে জেলা পুলিশের মুখপাত্র দেবদূত মজুমদার বলেন, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী একটি বাড়ীর নলকূপ থেকে পানি আনতে যায়। শিশুটি পানি নিয়ে ফেরার পথে অভিযুক্ত পারভেজ তার হাত ধরে টেনে একটি সীমানা প্রাচীরের আড়ালে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। শিশুটি কান্নাকাটি ও বাধা দিলে অভিযুক্ত পারভেজ ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী অভিযুক্ত পারভেজকে একমাত্র আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে মামলাটি নথিভূক্ত করেছে। পরে বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং এলাকা থেকে আসামি পারভেজকে গ্রেপ্তার করে গতকাল কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা