× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:২১ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ১৯:৪০ পিএম

ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে হামলার শিকার এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আইনি প্রতিকার না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন তিনি। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পাটওয়ারীর।

এক পোস্টে শুক্রবার সন্ধ্যায় তিনি লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’। 

পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সন্ধ্যা ৭:০০ থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান। মামলা নিতেই হবে। বিচার করতেই হবে’।

এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর আইনি প্রতিকার পেতে তিনি ঝিনাইদহ সদর থানায় যান। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি থানার সামনেই অবস্থান নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামানের সঙ্গে দুপুরে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, তখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। তবে সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী মামলা না নেওয়ার অভিযোগ তোলার পর ওসির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার সরকারি মোবাইল নম্বরটি  বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা