× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের হস্তক্ষেপে সাগরদীঘি থেকে মাটি উত্তোলন বন্ধ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ১৮:৫৯ পিএম

প্রশাসনের হস্তক্ষেপে সাগরদীঘি থেকে মাটি উত্তোলন বন্ধ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক সাগরদীঘি থেকে মাটি উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে মেশিন জব্দ করেন।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের সাগরদীঘির দক্ষিণপাড় এলাকার বাসিন্দা মোতাব্বির হোসেন ও ইউসুফ আলী খাস খতিয়ানের জায়গা ভরাটের জন্য সাগরদীঘিতে আইনগত নিষিদ্ধ ড্রেজার মেশিন বসান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন গিয়ে ড্রেজার মেশিন জব্দ করেন। এ সময় মোতাব্বির হোসেন ভুল শিকার করে এ যাত্রায় বেঁচে যান। 

এলাকাবাসী জানান, এর আগেও বালু উত্তোলনকালে উপজেলা প্রশাসন কর্তৃক মোতাব্বিরের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসেন বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করি। পরে অভিযুক্তরা ভুল শিকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিনি, তবে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা