সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৮:৩৬ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ১৯:২৭ পিএম
আটক অভিযুক্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
কোতোয়ালি থানাধীন এলাকায় শুক্রবার
দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি
নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল কোতোয়ালি
থানা পুলিশের একটি দল। ঘটনাস্থলের কাছেই ব্যক্তিগত কাজে সাদা পোশাকে
অবস্থান করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে তিনি ঝাপটে
ধরলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ওই ছিনতাইকারী ইমনের বাম বুকে
ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল
কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের আইসিইউ–২–এ চিকিৎসাধীন অবস্থায়
দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
র্যাবের এই
কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেট মহানগর পুলিশের
উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, “অভিযানে হামলাকারী আসাদউল আলম
বাপ্পীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা
হয়েছে।”