মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৬:৪৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ১৭:৫৪ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে ধান কাটার সময় বজ্রাঘাতে তালেব মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার কামারচাক এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
তালেব মিয়া ওই এলাকার ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে তালেব মিয়া বাড়ির পাশে জমিতে বোরো ধান কাটতে যান। দুপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”