× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১২:৫৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ১৫:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে জয়া রানী পাল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরামপাল পাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জয়া রানী পাল ওই গ্রামের লক্ষণ চন্দ্র পালের মেয়ে। তিনি ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, জয়ার বাবা-মা দুজনেই কাজের প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করতেন। গ্রামের বাড়িতে দাদা-দাদির সঙ্গে থাকতেন জয়া। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঘরের ভেতরে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী কিংবা পরিবারের কেউ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা