× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুংটাং শব্দে মুখর পেকুয়ার কামারশালা

বাহার উদ্দিন, পেকুয়া

প্রকাশ : ২২ মে ২০২৬ ১২:৪২ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। উপজেলার বিভিন্ন কামারশালায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ছুরি, দা, বটি ও চাপাতি তৈরির কাজ। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা।

উপজেলার সদর, বারবাকিয়া, টইটং ও রাজাখালী এলাকার বিভিন্ন কামারশালায় গিয়ে দেখা যায়, লোহা আগুনে গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। একদিকে নতুন সরঞ্জাম তৈরির কাজ চলছে, অন্যদিকে পুরোনো ছুরি-দা শান দিতে আসছেন সাধারণ মানুষ।

কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পশুর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। দা ৫০০ থেকে ১০০০ টাকা, বটি ১০০০ থেকে ১৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে এক হাজার টাকা এবং চাপাতি ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুরোনো ছুরি বা দা শান দিতে ৫০ টাকা থেকে শুরু করে কাজের ধরন অনুযায়ী ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

স্থানীয় কামাররা জানান, বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদকে কেন্দ্র করেই তাদের সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। অনেকে কয়েকদিন ধরে রাত জেগে কাজ করছেন। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় উৎপাদন খরচও বেড়েছে বলে জানান তারা।

কামাররা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের কাজ ব্যাহত হচ্ছে। আধুনিক অনেক যন্ত্রপাতি বিদ্যুতের ওপর নির্ভরশীল হওয়ায় বিদ্যুৎ চলে গেলে কাজ বন্ধ হয়ে যায়। এতে নির্ধারিত সময়ে ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে।

পেকুয়া বাজারের কামার রতন কর্মকার বলেন, “ঈদের আগে কাজের অনেক চাপ থাকে। মানুষ এখন নতুন ছুরি-বটি কিনছে, আবার পুরোনোগুলোও শান দিচ্ছে। এই সময়টাতে যা আয় হয়, তা দিয়ে অনেকটা বছর চলতে হয়। তবে ঠিকমত বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর দিয়ে কাজ করতে হয়। যার কারণে অতিরিক্ত খরচ হচ্ছে”। 

ক্রেতারাও বলছেন, কোরবানির সময় ভালো মানের ধারালো সরঞ্জামের চাহিদা বেশি থাকে। তাই তারা স্থানীয় কামারদের তৈরি সরঞ্জামের ওপরই আস্থা রাখছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা