× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১২:০৬ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ১২:১২ পিএম

যমুনা সেতুতে দুর্ঘটনার পর যানজটে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যমুনা সেতুতে দুর্ঘটনার পর যানজটে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যমুনা সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানচাপের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে এ সব দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোর থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত হয়ে কালিহাতী উপজেলার সল্লা এলাকা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে।

সেতুর ওপর একাধিক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সময় লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ভোরে সেতুর ওপর দুটি যানবাহন দুর্ঘটনায় পড়ে। সেগুলো উদ্ধার কার্যক্রম চলাকালে ঢাকা অভিমুখী লেনে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপর আরও দুটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনাকবলিত যান দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও এতে সময়ক্ষেপণ হওয়ায় সল্লা এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খুব শিগগিরই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা