× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:৩৬ পিএম

ঝালকাঠিতে ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

পিলার স্থাপনের সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক কওছার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, আরডিসি প্রতীক কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

পিলার স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি শহরের খালগুলো একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব রাখতে ৯টি গুরুত্বপূর্ণ খালের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হচ্ছে। পরবর্তীতে খালগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা