× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:২১ পিএম

রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যাবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

তিনি ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও শিক্ষার্থীরা ভূমি সংক্রান্ত কুইজে অংশ নেওয়ায় সবাইকে অভিনন্দন জানান।

এ সময় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।#


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা