× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম সময়ে আইনি প্রতিকারের জন্য, গ্রাম আদালতের বিকল্প নেই

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:১৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ২২:২৯ পিএম

কম সময়ে আইনি প্রতিকারের জন্য, গ্রাম আদালতের বিকল্প নেই

ফেনী সদর উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে বৃহস্পতিবার (২১ মে) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোমেন শর্মা। কর্মশালার শুরুতেই মূল প্রতিপাদ্য নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের ফেনী জেলা কো-অর্ডিনেটর মাহবুবুল হক। 

প্রকল্পের ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর জয়শ্রী দাশের ব্যবস্থাপনায় এতে অন্যান্যের মাঝে অংশ নেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদ কামাল, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. ওমর ফারুক, দৈনিক বণিকবার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজমসহ বিভিন্ন ইউনিয়ন প্রশাসক, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। 

এতে গ্রাম আদালত সক্রিয়করণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অতিথিরা বলেন, গ্রাম আদালত শক্তিশালী করা গেলে কোর্টে মামলার জট কমবে। মানুষ কম সময়ে প্রতিকার পাবে। পল্লী আদালত আরো কার্যকর হবে। তাই সকলকে নিজ নিজ কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতের ওপর আস্থা বাড়তে হবে। স্বল্প সময়ে আইনি প্রতিকার পাওয়ার জন্য গ্রাম আদালতের বিকল্প নেই বলে মনে করেন আগত অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা