× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে দুই যুবকের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:১২ পিএম

মুন্সীগঞ্জে দুই যুবকের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

মুন্সীগঞ্জ শহরে পূর্ব বিরোধের জেরে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে মাথা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রন্ছ রুহিতপুর পারুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত যুবক শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি।

আহত আলমগীরের ভাই লালন মন্ডল জানান, এর আগেও শহরের বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারি বাবু মিজি (২৮) আলমগীরকে কুপিয়েছিল। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। মামলার জেরে গতকাল সন্ধ্যায় তার ভাইকে একা পেয়ে দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে মাথা থেঁতলে দেয় বাবু মিজি ও তার লোকজন।

আহত আলমগীর জানান, চিহ্নিত মাদক কারবারি বাবুর নেতৃত্বে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মাথায় এলেপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাবু জোড়া খুনসহ ডজন খানেক মামলার আসামি বলে দাবি করেন তিনি। বাবু মিজি শহরের বৈখর এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের দুই পায়ের রগ কেটে গেছে। এ ছাড়া মাথায় কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। তবে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ হাতে পেলে দ্রুত ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা