× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে ৩ দিনের ভূমিসেবা মেলার সেমিনার ও সমাপনী

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:৩৭ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ২১:৪২ পিএম

মুন্সীগঞ্জে ৩ দিনের ভূমিসেবা মেলার সেমিনার ও সমাপনী

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ভূমিসেবা মেলা-২০২৬”-এর সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম;

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর মারজানা আক্তার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত “ভূমি সেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

ভূমিসেবা মেলার সেমিনারে বক্তারা ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের নাগরিকের মাঝে ভূমিসেবার বিভিন্ন কার্যক্রম পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সরকার ই-ভূমিসেবার আওতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, ডাকযোগে মৌজাম্যাপ ও সার্টিফায়েড খতিয়ান প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সহজলভ্য করেছে। পাশাপাশি অনলাইনে সকল ধরনের পেমেন্ট ব্যবস্থাও চালু রয়েছে। ফলে একজন নাগরিক এখন ঘরে বসেই প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। 

বক্তারা আরও বলেন, ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তারা জনগণকে ই-ভূমিসেবা গ্রহণে আরও উৎসাহিত করেন।

সেমিনার শেষে ভূমিসেবা মেলার কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সেবাগ্রহীতাদের হাতে চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা